পুন্ডিবাড়ী অঞ্চলে তৃণমূলে যোগদান

IMG-20260219-WA0038

কোচবিহার: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল প্রায় পঞ্চাশ জন কর্মী সমর্থক। কোচবিহার দুই ব্লকের পুন্ডিবাড়ী অঞ্চলের ১৬০ নং বুথের দশটি পরিবারের বিজেপি দলের এই কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করলে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের ব্লক সভাপতি শুভঙ্কর দে। এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর এই কর্মী সমর্থকরা জানিয়েছেন, অনেকদিন ধরে বিজেপি করছি অথচ এলাকার কোন উন্নয়ন হয়নি। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। তৃণমূলের কোচবিহার দুই ব্লক সভাপতি শুভঙ্কর দে বলেন, বিধানসভা ভোটের দিন এখনো ঘোষণা হয়নি। তার আগেই কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মীরা দলে দলে তৃণমূলে যোগদান করছে। এদিন বিজেপির বিধায়ক সুকুমার রায়ের বুথের এলাকা থেকে দশটি পরিবার তৃণমূলে যোগদান করল। বিজেপির কোচবিহার জেলা সহ-সভাপতি বিরাজ বসু বলেন, ভোটের দিন ঘোষণা না হলেও পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা নানাভাবে সন্ত্রাস শুরু করেছে। বিজেপি নেতা কর্মীদের পাশাপাশি বিরোধী দলগুলি নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া। কোথাও ভয়-ভীতি প্রদর্শন করিয়ে জোর করে তাদের হাতে পতাকা তুলে দিয়ে রাজনীতি করছে তৃণমূল। সময় এলেই মানুষ এদের উপযুক্ত জবাব দেবে।

About Author

Advertisement