কোচবিহার: বিধানসভা ভোটের দিন এখনো ঘোষণা না হলেও খুব বেশি দেরি নেই। তাই ভোট ঘোষণার আগেই সময় যতই এগিয়ে আসছে তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রাজনৈতিকভাবে প্রচার নানাভাবে শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে কোচবিহারে দেওয়াল লিখন শুরু করেন দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। দলীয় পথিক ছাড়াও স্লোগান হিসেবে তুলে ধরা হচ্ছে’ যতই কর হামলা আবার জিতবে বাংলা।’এই স্লোগান এবার বিভিন্ন দেওয়াল লিখনে তুলে ধরছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটের কথা মাথায় রেখে কোচবিহার জেলার নয়টি বিধানসভা কেন্দ্রেই দেওয়াল লিখন শুরু হয়।
কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক নিজে রং তুলি নিয়ে দেওয়াল লেখেন।অভিজিত দে ভৌমিক বলেন, জেলা জুড়েই দেওয়াল লিখন শুরু করা হচ্ছে।রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, নির্বাচন কমিশনের এসআইআরের নামে ভোগান্তি এরকম নানা বিষয় দেওয়ালে দেওয়ালে ফুটিয়ে তোলা হবে।বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলের ওই তৎপরতা রাজনৈতিক মহলে নজর কেড়েছে। প্রচারে এগিয়ে থাকতেই ওই কৌশল বলে মনে করছেন অনেকে।এদিকে তৃণমূলের পক্ষ থেকে দিনহাটাতেও বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন শুরু হয়েছে। প্রার্থীদের নাম বাদ দেখে এই দেয়াল লিখেন কে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জোড় প্রচার শুরু হয়েছে। তৃণমূলের এই দেওয়াল লিখন কে কটাক্ষ করে বিজেপি। বিজেপির কোচবিহার জেলা সহ-সভাপতি বিরাজ বসু বলেন, তৃণমূল দেওয়াল দখল করে যতই প্রচার শুরু করুক বিজেপি একটি শৃঙ্খলাবদ্ধ দল। বিজেপি মানুষের মনের মধ্যে গেঁথে রয়েছে। তাই দেওয়াল না লিখেও কিছু যায় আসেনা। সময় এলে দুর্নীতিগ্রস্ত এই দলকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার দেওয়ার অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ।









