ডায়না নদী থেকে অবৈধ বালি-পাথর পাচার বোল্ডার বোঝাই ট্রাক্টর আটক করল পুলিশ

IMG-20260213-WA0040

বানারহাট: দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে ডায়না নদীর বৈধ ঘাট থেকে রয়্যালটি ছাড়া অবৈধভাবে বালি ও পাথর পাচারের অভিযোগ উঠছিল। খবর পেতেই তৎপর হয় বানারহাট থানার পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা যায় এদিন একটি ট্রাক্টরে বোল্ডার বোঝাই করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় অভিযান চালিয়ে ট্রাক্টরটি আটক করা হয়। চালকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ও রয়্যালটির নথি চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি। এরপর ট্রাক্টরটিকে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বানারহাট থানার আইসি পার্থ সারথি মণ্ডল। এদিকে অবৈধ বালি-পাথর পাচার নিয়ে ইতিমধ্যেই রাজ্য প্রশাসন একাধিকবার কড়া অবস্থান নিয়েছে। তা সত্ত্বেও কীভাবে রয়্যালটি ছাড়া এই ধরনের পরিবহণ চলছিল তা নিয়ে প্রশ্ন উঠছে মহলে। কার মদতে এই পাচারচক্র সক্রিয় ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। এই প্রসঙ্গে আইসি পার্থ সারথি মণ্ডল বলেন। যারা বেআইনিভাবে মাটি বালি বা পাথর পাচারের সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।

About Author

Advertisement