দিনহাটা: “জোড়া ফুল ছেড়ে যদি পদ্ম ফুলের কথা বলেন তাহলে রান্নাঘরে তারা ঝুলিয়ে দেওয়া হবে। বিজেপিকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটা এক ব্লকের পুটিমারিতে মহিলা তৃণমূলের কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বিজেপিকে হুঁশিয়ারি দেন মন্ত্রী উদয়ন গুহ। রান্নাঘরের তালা ঝুলিয়ে দেওয়ার মন্ত্রীর এই হুঁশিয়ারিকে কটাক্ষ করেন বিজেপি নেতৃত্ব। এদিন এই সভায় মন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা, সংগঠনের দিনহাটা এক বি ব্লক সভানেত্রী ডালিয়া চক্রবর্তী, তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মণ। উপস্থিত ছিলেন তৃণমূলের পুটিমারি এক অঞ্চল সভাপতি সুভাষ বর্মন, গ্রাম পঞ্চায়েত প্রধান কাকলি রায় বর্মন, তৃণমূল নেতা আনন্দ বর্মন প্রমূখ। এদিনের এই মহিলা কর্মীসভায় রাখতে গিয়ে মন্ত্রী আরও বলেন, “লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে অনেকেই টোটো চেপে ভোট দিতে যায় কিন্তু পরে মোদিকে ভোট দেয়। এটা কেউ কর্মীদের নজর রাখতে হবে।”এদিকে এই দিন মহিলা তৃণমূলের এই কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের জেলা সভা নেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা লক্ষীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানানোর পাশাপাশি নানাভাবে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ছাড়াও মহিলাদের উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন। এদিকে মন্ত্রী এই বক্তব্যকে কটাক্ষ করে বিজেপি জেলা সহ সভাপতি বিরাজ বসু বলেন,”নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে তৃণমূল। তাতে আর লাভ হবে না। রাজ্যজুড়ে যে দুর্নীতি পরিবেশ তৈরি হয়েছে বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছে না তারপর আগামী নির্বাচনে দুর্নীতিগ্রস্ত এই দলকে বিদায় জানাতে অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ। মন্ত্রী হুশিয়ারি দিয়ে প্রচারের টিকে থাকার চেষ্টা করছে।











