মালদহ: শিল্প ধর্মঘটে মালদহে সকাল থেকে ব্যাঙ্ক ও বীমা সংস্থাগুলির সামনে মিছিল, পিকেটিং ধর্মঘটীদের। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলি বিক্রির প্রতিবাদে, ন্যূনতম বেতন বৃদ্ধির দাবি সহ একাধিক ইস্যুতে আজ দেশজুড়ে শিল্পক্ষেত্রে ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক শ্রমিক সংগঠন। সকাল থেকেই ধর্মঘটের সমর্থনের রাস্তায় নেমেছেন সমর্থকরা। চলছে পুলিশি নজরদারি।এদিকে মালদার ইংরেজবাজার শহরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মালদা শাখার সামনে বন্ধ সমর্থনকারীদের সাথে পুলিশের বচসা। উত্তপ্ত বাক্য বিনিময়। আজ সকাল থেকেই ব্যাংকের সামনে পিকেটিং শুরু করে ধর্মঘট সমর্থনকারীরা। ব্যাংকের গেট আটকে পিকেটিং করার সময়। তা খুলতে যায় ইংরেজ বাজার পুলিশ। আর সেই সময় শুরু হয় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। অন্যদিকে ধর্মঘট তুলতে ময়দানে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।










