রাহুল গান্ধী বইয়ের উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তুললেন

Screenshot_20260210_171620_Chrome

নয়াদিল্লি: গত সপ্তাহে সংসদ ভবন চত্বরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ওই বইটির একটি কপি দেখাতে দেখা গিয়েছিল বলে অভিযোগ। বইটির উদ্ধৃতি দিয়ে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিনের সঙ্গে সংঘর্ষের সময় নেওয়া সিদ্ধান্তগুলি নিয়ে প্রশ্ন তোলেন।
রাহুলের দাবি অনুযায়ী, যখন চিনা ট্যাঙ্ক লাদাখে ভারতীয় সীমান্তে ঢুকে পড়েছিল, তখন নরভণে সরকারের কাছে জানতে চেয়েছিলেন, তাঁদের কী করা উচিত। এর জবাবে প্রধানমন্ত্রী নাকি বলেছিলেন, “যা উপযুক্ত মনে হয়, তাই করো।”
রাহুল আরও বলেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নরভণেকে ততক্ষণ আক্রমণ থেকে বিরত থাকতে বলেছিলেন, যতক্ষণ না তিনি নিজে নির্দেশ দেন। এছাড়াও, বইয়ের উদ্ধৃতি দিয়ে রাহুল দাবি করেন যে ওই সময় সেনাপ্রধান নিজেকে গোটা ব্যবস্থার দ্বারা একা করে দেওয়া হয়েছে বলে অনুভব করেছিলেন।

About Author

Advertisement