মুম্বাই: মনে যা, মুখেও তা। সলমন খান এমনই। নিজের আবেগ নিয়ন্ত্রণ করে তিনি কিছুই করতে পারেন না। প্রকাশ্যে বলে ফেলেন সবটা। প্রেমিকাদের সঙ্গে দুর্ব্যবহারও করেছেন একসময়। কিন্তু সলমন লোক ভাল। এমন দাবি তাঁর ছোটবেলার বন্ধু তথা অভিনেতা রাজু শ্রেষ্ঠের। অনেক অল্প বয়স থেকে সলমনের সঙ্গে তাঁর পরিচয়। সলমন যখন তারকা হননি, তখন থেকে ভাইজানকে চেনেন রাজু। তাই তিনি জানেন, আসলে সলমন খুবই ভাল মনের মানুষ। শুধু মাথাগরম হয়ে গেলে নিজেকে ঠিক রাখতে পারেন না। মাথাগরম করে প্রেমিকাদের সঙ্গেও দুর্ব্যবহার করে ফেলতেন। ‘ছোটখাটো’ ভুলের জন্য তাঁকে নাকি সবাই ভুল বোঝেন। সলমন সম্পর্কে রাজু বলেন, “সলমন খুবই মজার মানুষ। কিছু বলার আগে বেশি ভাবেন না। বন্ধুত্ব করার আগেও বেশি ভাবেন না। মন থেকে খুব পরিষ্কার। হিসাব করে একদম চলতে পারেন না উনি। কূটকচালি উনি পারেন না। খুবই সহজ মানুষ, সেই জন্যই বিতর্কে জড়িয়ে পড়েন।”
হর্ষবর্ধনের পাশে নেই বাবা গোবিন্দ? অভিযোগ সুনীতার
অভিনেতা গোবিন্দ আর তাঁর স্ত্রী সুনীতা আহুজাকে নিয়ে আলোচনার শেষ নেই। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথাই বলেছেন তাঁরা। এ বার গোবিন্দের বিরুদ্ধে আরও এক অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী। ছেলে হর্ষবর্ধনের পাশে নাকি কোনও ভাবেই দাঁড়াননি বাবা গোবিন্দ।

ছেলেকে অভিনয়জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেননি। এই প্রসঙ্গে কী বললেন অভিনেতা? যদিও এই অভিযোগ মানতে নারাজ অভিনেতা। তাঁর দাবি, ছেলের জন্য প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে কথা বলেছিলেন তিনি। গোবিন্দ কথা বলার পরেই সাজিদ নাকি হর্ষবর্ধনকে ছবি তৈরির অনেক কিছু শিখিয়েছেন। কিন্তু সুনীতার আক্ষেপ, ইন্ডাস্ট্রিতে বাকি অভিনেতারা তাঁদের সন্তানদের যে ভাবে সাহায্য করেন, তার বিন্দুমাত্র নিজের ছেলের জন্য করেননি গোবিন্দ।










