কুমারগ্রামের অমরপুরে কুয়ো থেকে উদ্ধার নিখোঁজ মহিলার পচাগলা দেহ

Screenshot_20260209_174411_Chrome

কামাখ্যাগুড়ি: কুমারগ্রামের অমরপুর এলাকায় কুয়ো থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার হল। ঘটনার জেরে এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। জানা গিয়েছে, মৃতার নাম রামকুমারী ওরাওঁ(৬২)। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৮ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। এলাকার একটি কুয়ো থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুমারগ্রাম থানার পুলিশ। এরপর বারবিশা দমকল কেন্দ্রের কর্মীরাও ঘটনাস্থলে আসে। দমকলকর্মীরা কুয়ো থেকে রামকুমারী ওরাওঁয়ের পচাগলা দেহ উদ্ধার করেন। পরিবারের সদস্যরা রামকুমারী ওরাওঁয়ের দেহ সনাক্ত করেন। পুলিশ জানিয়েছে, সোমবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে।

About Author

Advertisement