‘টক্সিক’ ‘ধুরন্ধর ২’ এর আগে এগিয়ে, তেলুগু রাজ্যগুলিতে কোটি টাকার ডিল

photocollage_202627184927976

নয়াদিল্ল: মার্চ মাসে ভারতীয় বক্স অফিসে বড় সংঘর্ষ দেখতে চলেছে। কন্নড় সুপারস্টার যশের ছবি ‘টক্সিক’ এবং রণবীর সিং অভিনীত হিন্দি ছবি ‘ধুরন্ধর ২’ আগামী ১৯ মার্চ একসঙ্গে মুক্তি পেতে চলেছে।
যদিও উত্তর ভারতে থিয়েটার বণ্টন নিয়ে এখনও স্পষ্ট ছবি নেই, তবে দক্ষিণ ভারতে ‘টক্সিক’ ইতিমধ্যেই এগিয়ে রয়েছে। ছবিটির প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশন্স অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় একটি বড় ডিস্ট্রিবিউশন ডিল সুনিশ্চিত করেছে। এই চুক্তিকে ‘ধুরন্ধর ২’-এর তুলনায় অনেক বেশি শক্তিশালী বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, ‘ধুরন্ধর’ কেবল হিন্দিতে মুক্তি পাওয়া সত্ত্বেও তেলুগু রাজ্যগুলিতে প্রায় ৬৫ কোটি টাকার ব্যবসা করেছিল। সেই সাফল্যকে সামনে রেখেই এর সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’-কে দক্ষিণ ভারতীয় ভাষাগুলিতেও মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
অন্যদিকে, যশের ‘টক্সিক’ ইতিমধ্যেই দক্ষিণ ভারতীয় বাজারে শক্ত অবস্থান তৈরি করে ফেলেছে। ফলে মার্চ মাসে দুই ছবির মধ্যে বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই হওয়া নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

About Author

Advertisement