ইসলামাবা: ইসলামাবাদে আত্মঘাতী বোমারুর হামলায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৯। আহতের সংখ্যা ১৬৯। এই হামলার কড়া নিন্দা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শহর জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন ইসলামবাদ পুলিশের আইজি। হামলার কড়া নিন্দা করে শাহবাজ একটি বিবৃতিতে বলেন, “ইসলামাবাদে মসজিদের সামনে এই হামলায় আমি গভীর শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।









