কলকাতায় সাইবার প্রতারণায় অবসরপ্রাপ্ত বিজ্ঞানীর কাছ থেকে ১.১০ কোটি টাকা প্রতারণা

fraud_a561ea

কলকাতা: নিউ টাউন এলাকার বাসিন্দা ৭২ বছর বয়সি আন্তর্জাতিক স্তরে খ্যাতিসম্পন্ন এক অবসরপ্রাপ্ত বিজ্ঞানী ও চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (সিএনসিআই)-এর প্রাক্তন গবেষকের কাছ থেকে সাইবার প্রতারকরা ১.১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ওই বিজ্ঞানী ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ (আইসিএম আর), নয়াদিল্লির পক্ষ থেকে ‘এমেরিটাস সায়েন্টিস্ট ফেলোশিপ’-এ সম্মানিত হয়েছেন। এ ঘটনায় বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে এক ব্যক্তি ফোন করে নিজেকে বেঙ্গালুরু সাইবার ক্রাইম উইং-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ওই বিজ্ঞানীর বিরুদ্ধে শিশু পাচারের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অভিযোগ তোলে। ভুয়ো তদন্ত ও যাচাইয়ের নাম করে আয়কর দপ্তর এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর ভয় দেখিয়ে আরটিজিএস-এর মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে মোট ১.১০ কোটি টাকা স্থানান্তর করিয়ে নেয় প্রতারকরা। পরে অতিরিক্ত ফি দাবি করা হলে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন ভুক্তভোগী। পুলিশ ঘটনার তদন্ত করছে।

About Author

Advertisement