বারবিশায় বন বিভাগের অভিযানে বাজেয়াপ্ত বার্মাটিক বোঝাই কন্টেনার

IMG-20260204-WA0040

কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের বারবিশায় অভিযান চালিয়ে বার্মাটিক বোঝাই একটি কন্টেনার বাজেয়াপ্ত করল বন বিভাগের ভল্কা রেঞ্জ। কন্টেনারটি অসম থেকে উত্তরপ্রদেশে যাচ্ছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বারবিশা এলাকায় ৩১ নম্বর সি জাতীয় সড়কে কন্টেনারটি আটক করেন বনকর্মীরা। কন্টেনার চালক পালিয়ে যায়। বার্মাটিক বোঝাই কন্টেনারটি বাজেয়াপ্ত করে বারবিশার দক্ষিণ রামপুর এলাকায় বন বিভাগের ভল্কা রেঞ্জ অফিসে আনা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, ওই কন্টেনার থেকে ৫০০ সিএফটি চোরাই বার্মাটিক উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ১৫ লাখ টাকা। বন বিভাগের ভল্কা রেঞ্জের রেঞ্জ অফিসার প্রভাতকুমার বর্মন বলেন, ‘গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বার্মাটিক বোঝাই কন্টেনারটি বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।’

About Author

Advertisement