মোমোর নেশায় ৮৫ লক্ষ টাকার গয়না লুট

j-h-butter-momos-and-soup-bar-uttarkashi-momos-centres-nqfjvs64f2

দেওরিয়া: উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। এখানে এক কিশোর মোমোর নেশায় পড়ে প্রায় ৮৫ লক্ষ টাকা মূল্যের গয়না হারিয়েছে। ঘটনাটি রামপুর কারখানা থানার অন্তর্গত ভগবানপুর তিওয়ারি গ্রামের। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
অভিযোগকারী বিমলেশ মিশ্র জানান, তিন যুবক তাঁর ছেলেকে মোমো খাওয়ানোর বিনিময়ে তার বাড়ির সমস্ত গয়না নিয়ে পালিয়ে যায়। কিশোর মোমোর বদলে ঘরের সব গয়না ওই যুবকদের দিয়ে দেয়। বিষয়টি প্রকাশ্যে আসে তখনই, যখন কিশোরের বোন তার গয়না চাইলে আলমারি খুলে দেখা যায় সব গয়না উধাও।
কিশোর পুলিশকে জানিয়েছে যে, সে মোমোর বিনিময়ে গয়নাগুলি যুবকদের দিয়েছিল। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা প্রথমে তাঁর ছেলের সঙ্গে বন্ধুত্ব করে, এরপর তাকে নিয়মিত মোমো খাওয়াতে খাওয়াতে কৌশলে তার বাড়ির গয়না হাতিয়ে নেয়। এই গয়নাগুলি কিশোর ও তার বোনের ছিল।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, পুলিশ আদৌ মোমো বিক্রেতা ও অভিযুক্তদের শনাক্ত করে গয়নাগুলি উদ্ধার করতে পারে কি না।

About Author

Advertisement