অজিত পাওয়ারকে শ্রদ্ধাঞ্জলি জানান বিধায়ক ডা. শঙ্কর ঘোষ

FB_IMG_1769602039909

সিলিগুড়ি: সিলিগুড়ির বিজেপি বিধায়ক ডা. শংকর ঘোষ আজ সামাজিক মাধ্যমে জানান যে, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার মহারাষ্ট্রের বারামতিতে বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। এই অকাল প্রয়াণ অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক।
ডা. ঘোষ সামাজিক মাধ্যমে উল্লেখ করেন যে, এটি ভারতীয় রাজনীতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। তিনি পওয়ারের শোকস্তব্ধ পরিবার, আত্মীয়স্বজন ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তাঁর আত্মার চিরশান্তি কামনা করেন এবং ‘ওঁ শান্তি’ উচ্চারণের সঙ্গে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

About Author

Advertisement