কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙায় আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। আলিপুরদুয়ার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় খোয়ারডাঙা-২ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ওই শিবিরটি করা হয়। উপস্থিত ছিলেন রিটেনার জজ ভাস্কর রায়, রিটেনার জজ ভাস্কর দে, খোয়ারডাঙা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দনা দাস (রায়) সহ অন্যরা। এদিনের শিবিরে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সামনে আইনি পরিষেবা সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করা হয়। সাধারণ মানুষ কীভাবে, কোথায় আইনি পরিষেবা পাবেন, কারা বিনামূল্যে আইনি পরিষেবা পাওয়ার অধিকারী, বিনামূল্যে আইনি পরিষেবার জন্য কোথায় এবং কীভাবে আবেদন করতে হবে, সেসব বিষয়ে শিবিরে বিস্তারিত আলোচনা করা হয়েছে।









