কোচবিহার: পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদের জেলা সমাবেশ অনুষ্ঠিত হল। রবিবার কোচবিহার শহরের রেডক্রস সোসাইটির হল ঘরে এই সমাবেশ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কোচবিহার বার এসোসিয়েশনের প্রবীন আইনজীবী আব্দুল জলিল আহমেদ, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান, কেন্দ্রীয় কমিটির সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, জেলা সম্পাদক আবেদ আলী মিয়া, জাফর নুরে সাদিক, ওয়াহিদ খন্দকার। এদিনের এই সভায় সভাপতিত্ব করেন গোলাম মোস্তফা। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চালাও ভূমিপুত্র স্বীকৃতি, ওবিসি সি ক্যাটাগরি ১০ শতাংশ সংরক্ষণ, সংগঠনেরই কাউকে বোর্ডের চেয়ারম্যান করা, কামতাপুরী ভাষার স্বীকৃতি ছাড়াও এস আই আর নিয়ে যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে সেসব নিয়ে আলোচনা হয়। এদিন এই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা অংশগ্রহণ করে।









